এগ কষা (Egg Kosha Recipe in Bengali)

#ebook06
এই সপ্তাহের পাজল বক্স থেকে ডিম বেছে নিলাম, কারন ডিম আমাদের সকলেরই খুব প্রিয়,আর রুটি, লুচি, ভাত বা পোলাও সবকিছুতেই যায়।
এগ কষা (Egg Kosha Recipe in Bengali)
#ebook06
এই সপ্তাহের পাজল বক্স থেকে ডিম বেছে নিলাম, কারন ডিম আমাদের সকলেরই খুব প্রিয়,আর রুটি, লুচি, ভাত বা পোলাও সবকিছুতেই যায়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডিম সেদ্ধ করে ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নুন,হলুদ ও আটা মাখিয়ে ভেজে নিয়েছি,ডিমের মাঝখান ছুড়ি দিয়ে কেটে দিয়েছি যাথে ডিমের মধ্য নুন মশলা ঢোকে
- 2
এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে রসুন ও পেয়াঁজ কুচি দিয়ে ভাজতে হবে, নুন,হলুদ ও চিনি দিয়ে ভাজা হলে আলু দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
- 3
এবার টমেটো,টমেটোপিউরি, আদা ও লঙ্কা বাটা, জিরে ও ধনে গুড়ো,কাশ্মীরী লঙ্কা গুড়ো দিয়ে কষিয়ে ডিম গুলো দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে ঢেকে রান্না করতে হবে।ঝোল বেশ মাখো মাখো হয়ে এলে ১চামচ ঘি ও১/২চামচ গরমমশলা গুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।এবার ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।আমি লুচির সাথে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (17)