ছোলার ডাল (Cholar Dal Recipe in Bengali)

#ডালশান
ছুটির দিনের সকালের খাবারে মিষ্টি ছোলার ডাল আর তার সাথে গরম ফুলকো লুচির কোনো তুলনা হয়না। এছাড়াও রুটি, কচুরী, পরোটা ইত্যাদি দিয়েও ছোলার ডাল খেতে খুব ভালো লাগে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে ২-৩ঘন্টা। তারপর জল ঝড়িয়ে প্রেসার কুকারে জল দিয়ে ২ টো সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নামিয়ে নিতে হবে
- 2
কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ও হিং ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেরে আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে কাচা গন্ধ চলে গেলে হলুদ গুরো, জিরের গুরো দিয়ে মশলা ভালো করে ভেজে সেদ্ধ করে রাখা ডাল টা জল শুদ্ধ করাইতে দিয়ে দিতে হবে
- 3
এরপর নুন, চিনি, কাচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডাল ফুটে প্রয়োজন মত ঘনত্বে এসে গেলে নারকেল কোরা ভাজা আর গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস কম করে ঢাকা দিয়ে আরও ২ মিনিট মতো রান্না করে নামিয়ে নিলেই রেডি মিষ্টি মিষ্টি ছোলার ডাল।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি