ডাল পালক (dal palak recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডাল টা ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পালক শাক কুচি করে নিতে হবে।
- 2
কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা,গোটা জিরা, তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হলে রসুন কুচি,হলুদ গুঁড়ো,জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। মসলা কষে এলে এর মধ্যে ডাল টা দিয়ে দিতে হবে। পরিমাণমতো নুন, চিনি দিতে হবে। এবার এর মধ্যে পালংশাক টা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ।কিছুক্ষণ ফুঁটিয়ে পালংশাক টা সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিতে হবে।
- 3
নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ডাল পালক।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15064405






মন্তব্যগুলি (8)