রাজস্থানী যোধপুরী পিঁয়াজ কচুরী (Rajasthani piyanj kochuri recipe in Bengali)

রাজস্থানী যোধপুরী পিঁয়াজ কচুরী (Rajasthani piyanj kochuri recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দাতে জোয়ান, কালজিরা, নুন ও তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধঘন্টা ।
- 2
প্যানে দু চামচ তেল গরম করে তারমধ্যে এক চামচ করে গোটাজিরা, গোটাধনে ও মৌরি, কাঁচালঙ্কা কুচি ফোড়ন দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে নিতে হবে ।এবার এরমধ্যে নুন,হলুদ,লঙ্কাগুঁড়ো
দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । - 3
এবার এরমধ্যে 2 টেবিল চামচ বেসন দিয়ে একটু নাড়াচাড়া করে ধনেপাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে গ্যাস বন্ধ করতে হবে ।
- 4
ময়দা থেকে লেচি কেটে বাটির মতো করে, তারমধ্যে পেঁয়াজের পুর দিয়ে আবার গোল করে মুড়ে নিয়ে হাতে করে চ্যাপটা করে কচুরী শেপ বানিয়ে নিতে হবে ।
- 5
এবার কড়াই এ তেল গরম করে কচুরী গুলো মাঝারী আঁচে ডুবন্ত তেলে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিতে হবে । তৈরী রাজস্থানী যোধপুরী পিঁয়াজ কচুরী ।
- 6
আমি শস ও মশালা চায়ের সাথে গরম গরম কচুরী সার্ভ করেছি ।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (6)