নিরামিষ আলুর চপ।(niramish aloor chop recipe in Bengali)

নিরামিষ আলুর চপ।(niramish aloor chop recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সবার প্রথমে একটা মিক্সিং বোলে বেসন নিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ার সাদ অনুযায়ী নুন, হলুদ গুরা, লঙ্কা গুরা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে পরিমান মত জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে(খুব পাতলা হবে না আবার খুব গাড়ো হবে না) এবং ১০-১৫ মিনিট ঢেকে রাখতে হবে।
- 2
তারপর একটা বাটিতে সেদ্ধ আলু গুলো কে নিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 3
তারপর চুলায় একটা করা বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা গুলো কে ভেজে তুলে নিয়ে হাত দিয়ে গুরা করে নিতে হবে।
- 4
তারপর ওই করাই তে গোটা জিরা ফোরন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে গ্রেট করা আদা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা আলু গুলো কে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে।
- 5
তারপর ওর মধ্যে ভাজা মশলা, সাদ অনুযায়ী নুন, হলুদ গুরা, কাশ্মীরা লঙ্কা গুরা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে।
- 6
তারপর ওর মধ্যে ভাজা শুকনো লঙ্কা গুরা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো মত হলে নামিয়ে নিতে হবে।
- 7
তারপর ওই ডো থেকে ছোটো ছোটো লেচি করে কেটে নিয়ে চেপটা গোল করে নিতে হবে।
- 8
তারপর বেসনের ব্যাটারের মধ্যে বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং চুলায় একটা করা বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে চাপটা করা আলু গুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে অল্প আঁচে।
- 9
তারপর ব্রাউন কালার হয়ে আসলে তেল থেকে তুলে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে গরম গরম নিরামিষ আলুর চপ।
Keywords
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি (4)