পাম্পকিন বল পিজ্জা (pumpkin ball pizza recipe in Bengali)

পাম্পকিন বল পিজ্জা (pumpkin ball pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি পাত্রে ময়দা দিয়ে তার মধ্যে সব উপকরণ দিয়ে টক দই দিয়ে মেখে নিয়ে ২০-২৫মিনিট রেস্টে রেখে দিতে হবে(ডো এর উপর সাদা তেল লাগিয়ে দিতে হবে আর ডো টা নরম করে মাখতে হবে)
- 2
এরপর পাম্পকিন বল বানাতে করাইতে ১চা চামচ সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিয়ে কুমড়ো পেষ্ট(সেদ্ধ করা) আর চিকেন পেষ্ট টা দিয়ে ভালো করে নারতে হবে স্বাদ মত নুন দিয়ে আবার ভালো করে নারতে হবে যতক্ষণ না চিকেনের জল শুকিয়ে আসে।
- 3
শুকনো শুকনো হয়ে এলে ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে একটু ঠাণ্ডা করে নিতে হবে
- 4
একটু ঠাণ্ডা হয়ে এলে কর্ণফ্লাওয়ার মিশিয়ে নিয়ে ছোটো ছোটো বল বানিয়ে নিতে হবে এরপর করাইতে সাদা তেল গরম করে বল গুলো লো টু মিডিয়াম হিটে সোনালী করে ভেজে নিতে হবে
- 5
এরপর পিজ্জা ডো টা মোটা করে বেলে নিয়ে মাঝখানে একটা বাটি বসিয়ে ছুড়ি দিয়ে চারিদিকটা কেটে নিতে হবে এরপর কাটা অংশ গুলো তে সামান্য পিজ্জা সস্, সামান্য চিজ দিয়ে পাম্পকিন বল গুলো দিয়ে ফুলের মত করে মুরে দিতে হবে এরপর মাঝখানে ফাঁকা জায়গায় পিজ্জা সস্, দিয়ে পাম্পকিন বল বসিয়ে বলের চারদিকে কেটে রাখা সব্জি গুলো দিয়ে তার উপরে চিজ্ দিয়ে ওরিগানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে ফুল করে মোরা গুলো উপরে সামান্য সস্ লাগিয়ে সামান্য তিল,কলো জিরে ছড়িয়ে দিতে হবে
- 6
এরপর করাইতে একটা স্ট্যান বসিয়ে চাপা দিয়ে হাই হিটে ৫মিনিট গরম করতে হবে একটি পাত্রে সাদা তেল লাগিয়ে পিজ্জা টা খুব সাবধানে পাএে তুলে নিতে হবে এরপর পাএটা করাইতে বসিয়ে ১৫-২০মিনিট ব্রেক করে নিতে হবে
- 7
তারপর ২০মিনিট পর হয়েগেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পাম্পকিন বল পিজ্জা
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (2)