মটন ডাকবাংলো (mutton duckbunglow recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
শুকনো গোটা মশলা (ধনে,জিরা,শুকনো লঙ্কা,তেজপাতা,গোলমরিচ,লবঙ,বড়ো এলাচ,দারচিনি)একত্রে শুকনো কড়াই তে ভেজে নিতে হবে এরপর গুড়ো করে আলাদা করে রেখে দিতে হবে ।
- 2
এবার একটা বড়ো পাত্রের মধ্যে মটন গুলো নিয়ে তাতে তেল,টক দই,লবণ,আদা রসুণ বাটা,হলুদ গুড়ো,লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে ।
- 3
এবার আলু গুলো ডুমো করে কেটে ভেজে নিতে হবে আর সেদ্ধ ডিম গুলো ও ভেজে আলাদা করে রেখে দিতে হবে ।
- 4
এরপর একটা কড়াই নিয়ে তাতে তেল গরম করে তাতে মেথি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে ম্যরিনেড করে রাখা মটন টা দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেম করে ঢাকা দিয়ে 10মিনিট রান্না করে নিতে হবে ।
- 5
এরপর মাংস গুলো প্রায় সেদ্ধ হয়ে এলে আলু,রোশটেড মশলা টা দিয়ে কষিয়ে নিতে হবে ।কড়াই থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিতে হবে তারপর ডিম গুলো দিয়ে মিশিয়ে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিলেই হবে ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি