ক্যাপসি মালাই পনির (Capsi malai paneer recipe in Bengali)

Falguni Dey @Foodiyanifalguni
ক্যাপসি মালাই পনির (Capsi malai paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পনির ও দুই রকমের ক্যাপ্সিকাম ছোট কিউব করে কেটে নিলাম।
- 2
সাদা তেল গরম করে পনির ভেজে তুলে নিলাম।
- 3
ওই তেলে গোটা জিরে ও গোটা গরম মসলা ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে ক্যাপ্সিকাম দিয়ে 1 মিনিট সতে করে নিলাম।
- 4
সমস্ত গুঁড়ো মসলা, নুন ও চিনি দিয়ে এক মিনিট ভেজে নিলাম।
- 5
এরপর সেদ্ধ টমেটো দিয়ে 2 মিনিট রান্না করে সমস্ত টা ভালো করে মিশিয়ে নিলাম।
- 6
এরপর ঘন দুধ ও পনির দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
- 7
ফুটতে শুরু করলে কসৌরি মেথি হাতের তালুতে ডলে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এবং কিছুক্ষণের জন্য ওই অবস্থায় ঢেকে রেখে দিলাম।
- 8
এরপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছি। এটি সুগন্ধি চালের ভাত পোলাও ফ্রাইড রাইস হাতে গড়া রুটি তন্দুরি রুটি নান রুটি সবকিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
- মিষ্টি কুমড়োর ছক্কা(misti kumror chokka recipe in Bengali)
- হোয়াইট ফরেস্ট কেক(White Forest Cake recipe in bengali)
- ওটস ব্রাউনি (Oats brownie recipe in Bengali)
- কফি আমন্ড পাউন্ড টি কেক (coffee amond pound tea cake recipe in Bengali)
- ডিম আর চিংড়ির পুর ভরা ক্যাপ্সিকাম (stuffed capsicum recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15181609



















মন্তব্যগুলি (4)