স্যুপি মোমো (soupy momo recipe in Bengali)

#AsahiKaseiIndia
মোমো সবার খুব প্রিয় কিন্তু মোমো সুপ আরো বেশি সহজ এবং স্বাস্থ্যকর কারণ এতে কোন তেল ব্যবহার হয়না।
স্যুপি মোমো (soupy momo recipe in Bengali)
#AsahiKaseiIndia
মোমো সবার খুব প্রিয় কিন্তু মোমো সুপ আরো বেশি সহজ এবং স্বাস্থ্যকর কারণ এতে কোন তেল ব্যবহার হয়না।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দার সাথে নুন ও প্রয়োজনমতো জল মিশিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে
- 2
ফুল বানানোর জন্য চিকেন কিমা বানিয়ে তাতে তাতে পেঁয়াজ কুচি পেঁয়াজ কলি কুচি রসুন কুচি স্বাদমতো নুন স্বাদমতো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখতে হবে।
- 3
একটি কড়াইতে জল গরম করতে দিতে হবে
- 4
ময়দার ডো টি থেকে ছোট ছোট লেচি কেটে তাতে লুচির মত বেলে তাতে পুর ভরে মুখটা বন্ধ করে দিতে হবে ছবির মত।
- 5
জল গরম হলে তাতে মোমো গুলি ছেড়ে দিয়ে ঢাকা দিতে হবে
- 6
১০ মিনিট পর গরম গরম সার্ভিং বোলে নিয়ে ওপর থেকে তিল চিলি পেস্ট র পেঁয়াজ কলি ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (7)