স্পঞ্জ কফিকেক (Sponge Coffee Cake recipe in Bengali)

Moubani Das Biswas @mou_cook_1992
স্পঞ্জ কফিকেক (Sponge Coffee Cake recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিনি গুঁড়ো করে নিতে হবে। একটা মিক্সিং বউলে চিনিগুঁড়ো ও বাটার ফেটিয়ে নিতে হবে।
- 2
একটা একটা করে ডিম দিয়ে ফেটিয়ে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে মিশিয়ে কফি একটু উষ্ণ জলে গুলে ব্যাটারে দিয়ে মেশাতে হবে। প্রয়োজনে অল্প দুধ মেশাতে হবে।
- 3
লবণ, ভিনিগার দিয়ে মিশিয়ে শেষে ভ্যানিলা এসেন্স দিয়ে ব্যাটার পাঁচ মিনিট রেস্ট দিতে হবে। একটা বাটার গ্রিস করা কেক মোল্ডে ব্যাটার ঢেলে ট্যাপ করে নিতে হবে।
- 4
গ্যাসে একটা মোটা চাটু ১০মিনিট প্রিহিট করে কেকমোল্ড বসিয়ে উপরে ঢেকে দিয়ে প্রথম পাঁচমিনিট হাইফ্লেমে তারপর লো ফ্লেমে ৩০মিনিট রেখে কেক ফুলে উঠলে গ্যাস অফ করে দিতে হবে।
- 5
ঠান্ডা হলে ডিমোল্ড করে পিস করে কেটে গরম চা কফির সঙ্গে পরিবেশন করতে হবে কফিকেক।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15188262
















মন্তব্যগুলি (5)