চিংড়ি দিয়ে আলু চচ্চড়ি(chingri diye aloo chorchori recipe in Bengali)

Tutul Sar @cook_27647130
চিংড়ি দিয়ে আলু চচ্চড়ি(chingri diye aloo chorchori recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়ে ছি।
- 2
আলু ভালো করে ধুয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি
- 3
এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে রসুন কুচি লাল করে ভেজে পেঁয়াজ কুচি দিয়েছি।পেঁয়াজ লাল হয়ে এলে তাতে আদাবাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে জিরে গুড়ো, ধনেগুঁড়ো, হলুদ গুড়ো লঙ্কা গুড়ো দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে তাতে টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ছি।
- 4
মশলা থেকে তেল বেরিয়ে এলে তাতে সেদ্ধ করা আলু গুলো দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়েছি। এবার চিংড়ি মাছ গুলো দিয়ে নাড়াচাড়া করে গরম মসলা গুড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করেছি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15208765









মন্তব্যগুলি