সর্ষে ইলিশ(Shorshe Ilish recipe in Bengali)
#ebook6#week5
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছের পিস গুলো ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন,হলুদ ও 2চা চামচ সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কিছু সময়।
- 2
সর্ষেটা 4-5টা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে ভালো করে মিহি করে বাটতে হবে। এবার মাছের মধ্যে সর্ষে বাটা,পরিমাণ মতো নুন আর দুই কাপ মতো জল মিশিয়ে নিতে হবে।
- 3
একটা কড়াইয়ে সরষের তেল গরম করে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোরণ দিতে হবে।এবার এরমধ্যে পেঁয়াজ বাটা,আর 1/2চা চামচ হলুদ দিয়ে ভাজতে হবে ।পেঁয়াজ বাটা লাল হয়ে তেল ছাড়তে শুরু করলে এরমধ্যে মাছের পিস ও সর্ষের মিশ্রণ টা দিয়ে ঢাকা দিতে রাখতে হবে।
- 4
মাছগুলো 15মিনিটের মতো দমে রাখলেই মাছ সেদ্ধ হয়ে যাবে আর গ্ৰেভীটা ও ঘন হয়ে আসবে এবার এর উপর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরী সর্ষে ইলিশ। গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15213927




মন্তব্যগুলি