চিকেন স্যাটে রেস্টুরেন্ট স্টাইল
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংস গুলো ভালো করে ধুয়ে ছোট ছোট স্কয়ার পিস করে নিতে হবে দেড় ইঞ্চি সাইজের
- 2
টমেটো পেঁয়াজ ক্যাপ্সিকাম দেড় ইঞ্চি করে কেটে নিতে হবে।
- 3
আদা রসুন পেঁয়াজ ও বাকি মসলাগুলো দইয়ের সাথে ভাল করে মাখিয়ে নিতে হবে। এইবার মসলাগুলো মানুষের সাথে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট যতক্ষণ বেশি করবেন তত ভালো মাংস নরম হবে।
এইবার পেঁয়াজ ক্যাপ্সিকাম ও টমেটো গুলোকে একই সাথে মাখিয়ে নিতে হবে। - 4
মাংসের পিস টমেটো ক্যাপ্সিকাম পেঁয়াজ আবার মাংস এইভাবে ধাপে ধাপে চিকেন ক্যাপ্সিকাম ও পেঁয়াজগুলো কে সাজাতে হবে।
এইগুলো কে বাঁশের কাঠের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। বাঁশের কাঠি গুলো আগের থেকে ভিজিয়ে রাখতে হবে। - 5
তিনটে ডিম 100 গ্রাম ময়দা পরিমাণমতো লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ একসাথে মিশিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার টা 10 মিনিটের জন্য আলাদা করে রাখতে হবে। এতে ব্যাপারটা পাতলা হয়ে যাবে আর ডিমের স্টিকি ভাবটা থাকবে না।
- 6
বাঁশের কাঠের মধ্যে যে চিকেন স্যাটে গুলো রেডি করেছিলাম, সেই গুলো কে ডিম ও ময়দার ব্যটার এর মধ্যে ডুবিয়ে গরম গরম তেলে ধীরে ধীরে ৬-৭ মিনিটের জন্য বেছে নেব। ব্যস রেডি হয়ে গেল আমাদের টেস্টি চিকেন স্যাটে।
- 7
এইবার একটা প্লেট এর মধ্যে স্যালাড আর সাথে টমেটো সস আর গ্রীন চাটনির সাথে পরিবেশন করুন।
ধন্যবাদ বন্ধুরা।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি