পুর ভরা রসাবলি (Pur bhora rosoboli recipe in Bengali)

#fc#week1
রথযাত্রা স্পেশালে আমি ওড়িশার জনপ্রিয় মিস্টি রসাবলি বানিয়েছি। রসাবলি জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে একটি অন্যতমো। তবে এখানে আমি ক্ষীরের পুর দিয়ে একটু নিজের মতো করে বানিয়েছি। এই রসাবলি স্বাদে অপূর্ব।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা প্যানে খোয়া ক্ষীর আর চিনি নিয়ে গরম করে ভালো করে মেশাতে হবে। চিনি মেল্ট হয়েগেলে বাদাম কুঁচি মিশিয়ে পুর বানিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 2
এবার একটা পাত্রে পনিরকে ভেঙে গুঁড়ো করে এতে ময়দা, ১চামচ চিনি আর সুজি মিশিয়ে ভালো করে মেখে ডো বানাতে হবে।
- 3
ডো থেকে ছোট ছোট লেচি কেটে বাটি বানিয়ে তাতে পুর ভরে বল বানাতে হবে। এবার বল গুলোকে দুটো হাতের তালুতে চাপদিয়ে চ্যাপ্টা করে নিতে হবে।
- 4
একটা পাত্রে দুধ গরম করে তাতে পাউডার মিল্ক মিশিয়ে ফোটাতে হবে। একটু ঘনো হলে চিনি, কেশর আর এলাচ গুঁড়ো মিশিয়ে রাবড়ি বানাতে হবে। রাবড়ি টা একটু পাতলা হবে।
- 5
এবার কড়াতে তেল গরম করে রসাবলি গুলো কম আঁচে ভেজে নিয়ে গরম রাবড়িতে দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে।
- 6
ঠাণ্ডা হলে প্লেটে সাজিয়ে রুপলি তবক, পেস্তা আর বাদাম ছড়িয়ে দিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)