কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার (kacha aamer tok jhal mishti achaar recipe in Bengali)
Aparna Pal @cook_30912441
কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার (kacha aamer tok jhal mishti achaar recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আম গুলি খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে (১ টি আম ৪ টুকরো) ।তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল শুকিয়ে নিতে হবে।
- 2
এবার কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা,জিরে,ধনে, মেথি,সরষে,মৌরি ভালো ভাবে ভেজে নিয়ে সব একসাথে গুরে নিতে হবে।
- 3
এবার কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা,শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা আম গুলি দিয়ে দিতে হবে।নুন,হলুদ দিয়ে একটু কিছুক্ষণ নাড়তে হবে।তারপর চিনি, গুড় ও পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে যত ক্ষন পর্যন্ত না আম সেদ্ধ হয়।
- 4
আম নরম হয়ে গেলে এবার গুরে রাখা ভাজা মসলা ছড়িয়ে দিয়ে ১-৩ মিনিট ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলেই তৈরি আমের আচার।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15258804






মন্তব্যগুলি (4)