সিঙাড়া (singara recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ছাল ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে রাখতে হবে।অন্যদিকে দু কাপ ময়দা নিয়ে তার মধ্যে তেল, লবণ, বেকিং সোডা দিয়ে মেখে একটা ডো বানিয়ে রাখতে হবে।ময়দা মেখে রেস্ট এ রাখতে হবে 15 মিনিট।
- 2
কড়াই তে তেল গরম করে বাদাম ভেজে তুলে রাখতে হবে। পাঁচফোড়ন আর কাঁচালঙ্কা কুচি দিয়ে দিতে হবে।
- 3
এবার সেদ্ধ করে কুচিয়ে রাখা আলু গুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। লবণ, হলুদ,চিনি দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে আলু গুলো।
- 4
হলুদের কাঁচা গন্ধ টা চলে গেলে এর মধ্যে আদা বাঁটা দিয়ে দিতে হবে। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে পুরোটা কষাতে হবে।ভেজে রাখা বাদাম গুলো দিয়ে দিতে হবে।সিঙাড়া র পুর তৈরি হলো।
- 5
এবার মেখে রাখা ময়দার ডো থেকে ছোটো ছোটো লেচি করে বেলে নিতে হবে। ছুরি দিয়ে সমান ভাবে দু ভাগ করে নিতে হবে।এবার এক একটি ভাগ নিয়ে দুই প্রান্ত জুড়ে দিয়ে একটি পকেটের মতো তৈরি করে নিতে হবে। এই পকেটের মধ্যে আলুর পুর টা ভালোভাবে ভরে নিতে হবে।
- 6
ভালো ভাবে আলুর পুর ভরে,খোলা অংশ টা ভালো করে মুড়ে বন্ধ করে নিতে হবে। তাহলেই সিঙাড়া র শেপ চলে আসবে ।ডুবো তেলে সিঙাড়া গুলো লো ফ্লেমে এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে। মুড়ি চানাচুর এর সাথে পরিবেশন করুন দারুন স্বাদের সিঙাড়া।বর্ষাকালের বিকেলে চা এর সাথে এটি দারুন জমে যায়।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি