লটে মাছের ঝুরো (Lote Machher Jhuro Recipe In Bengali)

লটে মাছের ঝুরো (Lote Machher Jhuro Recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ ভালো ভাবে ধুয়ে পরিস্কার করে নিতে হবে, ১চিমটি লবণ আর ১ চিমটি হলুদ গুঁড়ো মাখিয়ে নিতে হবে। বাকি সব জিনিস হাতের সামনে গুছিয়ে নিতে হবে।
- 2
গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম হলে ওর মধ্যে সরষে তেল দিয়ে ভালো ভাবে গরম হলে ওতে রসুন কুচি দিয়ে একটু নাড়তে হবে, রসুন এর কাঁচা ভাব চলে গেলে ওর মধ্যে কুচানো পেঁয়াজ একটু ভাজতে হবে,পেঁয়াজ নরম হয়ে আসলে ওর মধ্যে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করতে হবে ২ মিনিট এর মতো। এরপর টমেটো কুচি দিয়ে নাড়তে হবে। এবার ওর মধ্যে সব মশলা, লবণ, কাঁচালঙ্কা কুচি,১ টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করে মাছ গুলো দিতে হবে কড়াই এ ।এই মাছ সেদ্ধ হতে বেশী খন সময় লাগেনা তাই ৫ মিনিট এর মতো নাড়তে হবে লো আঁচে।
- 3
মাছ নাড়বার সময় একটা কাঁটা চামচ এর সাহায্যে মাছের কাঁটা গুলো আলাদা করে তুলে নিতে হবে যাতে খাবার এর সময় মুখে কাঁটা না লাগে। এবার গ্যাস মিডিয়াম আঁচে রেখে আর ও ২-৩ মিনিট ভালো ভাবে নাড়তে হবে যাতে মাছের ঝুরো টা একটু শুকনো হয়ে আসে। এবার বাকি ধনেপাতা কুচি দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে। আমার তৈরি হয়ে গেছে ঝাল ঝাল "লটে মাছের ঝুরো"।এখানে রসুন আর কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করতে হয়, তাহলে খেতে টেস্টি হয়।
- 4
এবার একটা প্লেটে সাজিয়ে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন। অসাধারণ লাগে এই "লটে মাছের ঝুরো"।
Keywords
Similar Recipes
More Recipes
- হোয়াইট চকলেট আম সন্দেশ ট্রাফল (White chocolate aam sandesh truffle recipe in Bengali)
- মুচমুচে লটে কাটলেট(muchmuche lotte cutlet recipe in Bengali)
- ম্যাঙ্গো শেক (mango shake recipe in Bengali)
- লাউ পাতায় ছোট চিংড়ি পাতুরি(lau patay choto chingri paturi recipe in Bengali)
- উচ্ছের রেজালা। (uchher rezala recipe in Bengali)












মন্তব্যগুলি (9)