মটর পনির (matar paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পনিরটাকে ছোট চৌকো চৌকো বা কিউব করে কেটে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল গরম করে পনির গুলো হালকা করে ভেজে নিতে হবে (যেন লাল করে ভাজা না হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর বেশি নাড়া যাবে না পনির গুলো তাহলে কিন্তু ভেঙে যাবে)
- 3
পনির গুলো বাজার পর এ একটা বাটিতে নুন আর জল মেশানো বাটিতে ওগুলো ডুবিয়ে দিতে হবে যাতে পনির গুলো নরম থাকে ।
- 4
এরপর ওই তেল এর মধ্যে গোটা গরম মশলা সামান্য আর তেজপাতা ফোরণ দিয়ে তাতে আদা লঙ্কা বাটা, স্বাদ মতো চিনি নুন (চিনিটা একটু বেশি পড়বে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে), রোস্টেড ধনে জিরে গুঁড়ো ১/২ চামচ করে দিয়ে ভালো করে সেটা ভেজে নিতে হবে যাতে আদা লঙ্কার এবং মশলার কাঁচা গন্ধটা চলে যায়।
- 5
এরপর ওটা ৫ মিনিট ভাজার পর তাতে কাজুবাদাম, কিসমিস, পোস্ত বাটার মিশ্রণটা দিয়ে দিতে হবে, তারসাথে টক দই টাও দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে ১ ১/২ গ্লাস মতো জল দিয়ে ফুটে এলে তাতে মটরশুটি আর পনির গুলো দিয়ে দেব।
- 6
১৫ মিনিট এটা হতে দেব মাঝারি আঁচে এবং কড়াইটা চাপা দিয়ে দেব, এর মধ্যে মটরশুটিটা সেদ্ধ হয়ে যাবে (যদি না হয়ে আরো ৫ মিনিট হতে দেব)।
- 7
এরপর সামান্য সাহী গরম মশলা চিড়িয়ে দিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দেব কড়াইটা।
- 8
এরপর এই পদটি বাসন্তী পোলাও, লুচি বা পরোটার সাথে পরিবেশন করবো।
Keywords
Similar Recipes
More Recipes
- চিকেন বিরিয়ানি (Chicken Biriyani recipe in Bengali)
- পিটা ব্রেড উইথ ফিলিং (pita bread with filling recipe in Bengali)
- ফিশ হরিয়ালি কাবাব(fish hariyali kebab recipe in Bengali)
- গ্ৰীল্ড চিকেন/ হানি সয়া গ্ৰীল্ড চিকেন (Honey soya grilled chicken recipe in Bengali)
- ইলিশ পোলাও (illish pulao recipe in Bengali)




মন্তব্যগুলি