তেলাপিয়া র গঙ্গা-যমুনা(Telapiar ganga jamuna recipe in Bengali)

তেলাপিয়া র গঙ্গা-যমুনা(Telapiar ganga jamuna recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে। তারপর কড়াই তে তেল গরম করে মাছ ভাজতে হবে।একপিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিয়ে ভেজে নিতে হবে। তারপর মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে রাখতে হবে।
- 2
এবার কড়াইতে তেল গরম করে কালোজিরা ফোড়ন দিয়ে আঁচ কমিয়ে সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে কাঁচালঙ্কা বাটা,লবণ,হলুদ দিয়ে ১-২মিনিট রান্না করে হাফ কাপের কম জল দিয়ে ফুটতে দিতে হবে।জল অল্প কম হয়ে এলে ভাজা মাছ দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে জল শুকিয়ে গা-মাখা হয়ে যাবে ততক্ষন অবধি। তারপর গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 3
এবার অন্য দিকে আরেকটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা, কাঁচালঙ্কা বাটা দিয়ে ২মিনিট রান্না করে লবণ,হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে টমেটো কুচি দিয়ে আরো কিছুক্ষন রান্না করতে হবে। তারপর অল্প জল দিয়ে ফুটতে দিতে হবে যতোক্ষন না মশলার কাঁচা গন্ধ যায় (ঢাকা দিয়ে নিভু আঁচে)।জল শুকিয়ে গা-মাখা হয়ে এলে লেবুর রস মিশিয়ে দিতে হবে। অল্প গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে। হবে।
- 4
সর্বোপরি এই টমেটো র গ্রেভি সর্ষে বাটা মাছের উপর দিয়ে ঢাকা দিয়ে নিভু আঁচে রান্না করতে হবে ২-৩ মিনিট মতো। তারপর গ্যাস বন্ধ করে ৫মিনিট রেখে দিতে হবে। তাহলেই রেডি তেলাপিয়া র গঙ্গা-যমুনা।
সাজানো র জন্য ধনেপাতা কুচি দেওয়া যায়।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি