পনির বাস্কেট (Paneer basket recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে জলে একটু নুন ও সামান্য তেল দিয়ে ফুটতে দিতে হবে। জল ফুটতে শুরু করলে নুডলস একটু ভেঙে তার মধ্যে দিয়ে দিতে হবে। নুডলস আদসেদ্ধ হয়ে এলে জল ঝরিয়ে নিতে হবে এবং সামান্য তেল মাখিয়ে ঠান্ডা হতে দিতে হবে।
- 2
অন্যদিকে আরেকটি বাটিতে নুডলস, একটু নুন, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ২টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার দিয়ে ভালভাবে মিশিয়ে নিতে হবে।
- 3
ডিপফ্রাই এর জন্য তেল গরম করতে দিতে হবে।
- 4
এবার একটা বড়ো ও একটা ছোট ছাঁকনি নিয়ে বড় ছাঁকনি র মধ্যে কিছুটা নুডলস ভালো করে সেট করে নিতে হবে এবং উপর থেকে ছোট ছাঁকনি র সাহায্যে একটু চাপ দিয়ে ছাঁকনি সমেত গরম তেলে ডিপফ্রাই করে নিতে হবে। একটু বাদামী রং হয়ে এলে এটাকূ তুলে নিতে হবে। অনেকটা বাস্কেট এর আকার হবে দেখতে।
- 5
এবার পনির গুলোতে ৩ চামচ কর্নফ্লাওয়ার, সামান্য নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, ও ১ চামচ সোয়া সস্ ভালকরে মিশিয়ে সেগুলো ডিপফ্রাই করে নিতে হবে। বেশিক্ষণ ভাজা হবে না। সামান্য ভেজে তুলে রাখতে হবে।
- 6
অন্যদিকে আরেকটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে রসুন ও পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভাজতে হবে। তারপর দিতে হবে দুই রকমের ক্যাপ্সিকাম। একটু নেড়ে নিয়ে দিতে হবে একটু নুন। এরপর চিলি সস, বাকি সোয়া সস্ এবং সামান্য জল।
- 7
এভাবে ঢাকা দিয়ে ২ মিনিট রান্না করে নিতে হবে।
- 8
তারপর ঢাকা খুলে এর মধ্যে কর্ণফ্লাউয়ার গোলা জল দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা পনির গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 9
এবার আঁচ বন্ধ করে পনিরের মিশ্রনটি বাস্কেট এর মধ্যে সাজিয়ে পরিবেশন করুন।
- 10
পনির ছাড়াও এই রান্না টি মাশরুম, চিকেন বা সোয়াবিন দিয়ে করা যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes
- চিলি প্যানফ্রায়েড মোমো (chilli pan fried momo recipe in Bengali)
- সিজলিং হোয়াইট সস্ পাস্তা (White sauce pasta recipe in Bengali)
- চিংড়ির পুর ভরা পটলের দোরমা (chingari pur bhora potoler dorma recipe in Bengali)
- জল ছাড়া চিকেন কষা (Jal chara chicken kosha recipe in bengali)
- লোটে মাছের পুর দিয়ে পটোলের দোরমা (Lote macher pur diye potoler dorma recipe in Bengali)



মন্তব্যগুলি