হায়দ্রাবাদী চিকেন কারি (Hydrabadi chicken curry recipe in Bengali)

হায়দ্রাবাদী চিকেন কারি (Hydrabadi chicken curry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে পরিমাণমতো লবণ, পেঁয়াজ বেরেস্তা,আদাবাটা,রসুনবাটা,ফেটানো টকদই দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
এক ঘন্টা পর চুলায় কড়াই বসিয়ে গরম করে নিয়ে তাতে গোটা জিরে,ধনে,এলাচ,দারচিনি,লবঙ্গ,গোলমরিচ শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মসলাগুলো বেটে নিতে হবে।তারপর চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণমতো সরিষার তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে পরিমাণমতো লবণ দিয়ে দুই মিনিট কষিয়ে নিতে হবে।তারপর তাতে জিরে,ধনে,এলাচ,দারচিনি,লবঙ্গ,গোলমরিচ বাটা,কাঁচা লঙ্কা বাটা,হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দশ মিনিট ভালো ভাবে কষিয়ে নিতে হবে।
- 3
দশ মিনিট পর মসলা দিয়ে তেল ছাড়লে তাতে চিকেন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে দশ মিনিট।দশ মিনিট পর পরিমাণ মতো ফোটানো গরম জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে পনেরো মিনিট।পনেরো মিনিট পর ঢাকনা খুলে পরিমাণমতো গরম মসলার গুড়ো দিয়েভালো ভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে।তৈরি হয়ে গেল হায়দ্রাবাদী চিকেন কারি।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)