গুজরাটি ধোকলা (gujrati dhokla recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে বেসন, নুন, চিনি ও পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। যেন কোন লাম্প্স না থেকে যায়। এবার ওই ব্যাটার টিতে একে একে টক দই, লেবুর রস, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটা 30 মিনিট ঢেকে রেখে দিতে হবে।
- 2
30 মিনিট পর একটা বড় পাত্রে একটা স্ট্যান্ড রেখে তাতে জল দিয়ে গরম বসাতে হবে। অন্য দিকে একটা পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে। এখন বেসন এর ব্যাটার টাতে ইনো দিয়ে খুব তাড়াতাড়ি মিক্স করে তেল ব্রাশ করা পাত্রে ঢেলে নিতে হবে। এবার বড় পাত্রে স্ট্যান্ড এর উপর বসিয়ে ঢেকে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিতে হবে 20 মিনিট।
- 3
20 মিনিট পর গ্যাস অফ করে ঢাকনা খুলে একটা টুথ পিক দিয়ে দেখে নিতে হবে ধোকলা পুরোপুরি হয়েছে কিনা। এবার একটা প্লেটে ধোকলা টা আনমোল্ড করে পিস পিস করে কেটে নিতে হবে।
- 4
এবার কড়াই তে তেল গরম করে তাতে সর্ষে ও জিরে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে কারিপাতা ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে জল ও চিনি দিয়ে ফুটিয়ে নিলেই সিরাপ রেডি।
- 5
এখন এই সিরাপ টা ধোকলার উপর ছড়িয়ে দিতে হবে। উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে গ্রীন চাটনির সাথে পরিবেশন করুন।।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (13)