হরিয়ালি চিকেন (Hariyali chicken recipe in Bengali)
#কুকপ্যাড
#Sarekahon
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আমাদের একটা সবুজ পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য মিক্সিতে পুদিনাপাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ও দই একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে।
- 2
সবুজ পেস্ট তৈরি করে নেওয়ার পর এবার কড়াই গরম করে তাতে প্রয়োজন অনুযায়ী তেল বা মাখন দিয়ে দিতে হবে। তেল গরম হলে বড়ো এলাচ দিয়ে দিতে হবে এবং তারপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভেজে নিতে হবে।
- 3
ভাজা হয়ে গেলে চিকেন দিয়ে দিতে হবে এবং ভেজে নিতে হবে। এভাবে দুই তিন মিনিট হাইফ্লেমে চিকেন ভাজতে হবে।
- 4
দুই মিনিট পর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আঁচ কমিয়ে দিতে হবে। আরো দুই মিনিট কষিয়ে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে সব গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে।(লাল লঙ্কা গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ইত্যাদি)
- 5
সব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে সবুজ মশলার পেস্ট। একটু জল দিতে হবে।
- 6
একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে ৫- ৭ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 7
সঠিক সময়ে ঢাকা খুলে দেখা যাবে চিকেন নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। এভাবে আবার ৪-৫ মিনিট কষিয়ে নিতে হবে। ৫ মিনিট পর আঁচ বন্ধ করে দিলে তৈরি হয়ে যাবে "হরিয়ালি চিকেন"
Keywords
Similar Recipes
More Recipes
- চিলি সয়া মাঞ্চুরিয়ান (Chilly Soya Manchurian recipe in Bengali)
- লাল লঙ্কার আচার (Lal Lonkar Achar recipe in Bengali)
- কাঁচা লঙ্কা দিয়ে আলুর বড়া (Kanchalonka diye aloor bora recipe in Bengali)
- চীজি পনির স্টাফড বেল পেপার (cheesy paneer stuffed Bell Pepper recipe in Bengali)
- বিন্স পরিয়াল (Beans poriyal recipe in Bengali)



মন্তব্যগুলি