মাছের মাথা দিয়ে বাঁধাকপি (macher matha diye bandhakopi recipe in Bengali)

Rakhi Dutta @cook_29496874
মাছের মাথা দিয়ে বাঁধাকপি (macher matha diye bandhakopi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বাঁধাকপি টা ভাপিয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 2
কড়াই তে তেল গরম করে মাছের মাথা টা ভেজে তুলে রাখবো।
- 3
এবার ওই তেলে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা,তেজপাতা ফরণ দিয়ে আলু টা দিয়ে দেবো।আলুটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে নুন, হলুদ,লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়া, আদা বাটা, দিয়ে ভালো করে কষাতে হবে।
- 4
মসলা থেকে তেল ছাড়লে ওর মধ্যে টমেটো, ভাপানো বাঁধাকপি টা দিয়ে নাড়তে হবে । ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না টা হতে দেবো।
- 5
রান্নাটা মোটামুটি হয়ে আসলে ওর মধ্যে ভেজে রাখা মাছের মাথা, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নেবো।
- 6
শেষে ঘি ও গরম মসলা গুঁড়া দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। গরম ভাত বা রুটি,পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15409346



মন্তব্যগুলি (7)
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷