পুনকা শাক (punka saag recipe in Bengali)

#GR
গ্রাম বাংলার দিকে খুবই পরিচিত এবং পুষ্টিকর একটা শাক হল পুনকা শাক।। আমার ঠাকুমা এই শাকটি খুব সুন্দর রান্না করতো।আমি ঠাকুমার কাছ থেকে রান্নাটা শিখেছি।
পুনকা শাক (punka saag recipe in Bengali)
#GR
গ্রাম বাংলার দিকে খুবই পরিচিত এবং পুষ্টিকর একটা শাক হল পুনকা শাক।। আমার ঠাকুমা এই শাকটি খুব সুন্দর রান্না করতো।আমি ঠাকুমার কাছ থেকে রান্নাটা শিখেছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পুনকা শাক কুচি কুচি করে কেটে নিতে হবে।ভালো করে জলে ধুতে হবে তিন থেকে চারবার।কারণ শাকের মধ্যে অনেক ধুলো বালি থাকে,ভালো করে না ধুলে খাওয়া যাবেনা।এরপর বেগুন ভালো করে জলে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে।
- 2
গ্যাসে কড়াই বসিয়ে তেল দিতে হবে।তেলের মধ্যে পাঁচফোরন, লঙ্কা,চিনি এবং রসুন দিয়ে দিতে হবে।
- 3
রসুন যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা শাক এবং বেগুন কড়াই এ দিয়ে দিতে হবে, সঙ্গে দিতে হবে প্রয়োজন অনুযায়ী লবণ এবং হলুদ।একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে, জল দেবার দরকার নেই। গ্যাস একদম কমিয়ে দিতে হবে।
- 4
10 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করতে হবে জল শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে পুনকা শাক।এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।এই শাক খুবই পুষ্টিকর এবং খেতে খুবই ভালো লাগে।।
Keywords
Similar Recipes
More Recipes
- চিংড়ি বাটা ভর্তা (chingri bata bharta recipe in bengali)
- চিকেন রেজালা (chicken rezala recipe in Bengali)
- , আলু পটল কুমড়োর নিরামিষ ডালনা (Aloo potol kumror niramish dalna recipe in Bengali)
- হোয়াইট সস পাস্তা (white sauce pasta recipe in Bengali)
- ইলিশের মাথা দিয়ে কচুশাক (Ilisher Matha Diye Kochu saag)









মন্তব্যগুলি (2)