আনারসের চাটনি(Anarosher Chutney recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আনারসের চোখ ফেলে মাঝখান থেকে কেটে বুক ফেলে দিতে হবে। তারপর ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে গ্ৰাইন্ড করে নিতে হবে।
- 2
তারপর কড়াইতে শুকনো লংকা, তেজপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে গ্ৰাইন্ড করা আনারস, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষে নিতে হবে যাতে আনারসের কাঁচা গন্ধটা চলে যায়।
- 3
তারপর চিনি আর নারকেল কোরা দিয়ে ২ থেকে ৩ মিনিট নেড়ে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। যখন চাটনি ঘন হয়ে আসবে তখন ভাজা পোস্তদানা গুঁড়ো আর ১ টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15449756










মন্তব্যগুলি (10)