তাল সন্দেশ(tal sandesh recipe in bengali)

#JM
গোপালের ভোগে প্রসাদ হিসাবে নিবেদন করার উপযোগি সুস্বাদু ও খুব অল্প সময়ে তৈরি করা যায় এই তাল সন্দেশ।
তাল সন্দেশ(tal sandesh recipe in bengali)
#JM
গোপালের ভোগে প্রসাদ হিসাবে নিবেদন করার উপযোগি সুস্বাদু ও খুব অল্প সময়ে তৈরি করা যায় এই তাল সন্দেশ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গ্যাসে কড়া তে তালের পাল্প টা জাল দিয়ে নিলাম
- 2
এরপর ছানাটা একটা পাএে ঢেলে ভালো করে হাতের তালুর সাহায্যে চেপে চেপে মেখে নিলাম
- 3
অন্য একটা কড়া তে ঘি গরম করে তাতে ছানাটা দিয়ে মিনিট পাঁচেক অল্প আঁচে নেড়ে তাতে চিনি ও নারকেল কোড়া দিয়ে চিনি গলে না যাওয়া অব্দি আবারও মিনিট খানেক নাড়তে থাকলাম
- 4
এবার তালের পাল্প টা ছানাতে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ও বাড়িয়ে ছানায় পাক দিয়ে নিয়ে এলাচ গুঁড়ো মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিলাম
- 5
ছানা ঠান্ডা হয়ে এলে হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিয়ে মেখে রাখা ছানার মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্য সন্দেশের সেপ দিয়ে কাগজের মোড়কে রেখে আমার গোপালের ভোগে নিবেদন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
- চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি (Chingri mach diye pui shak chorchori recipe in Bengali)
- মিক্স ফ্রুট চাটনি(Mix fruit chatni recipe in Bengali)
- কলকাতা স্টাইল ম্যাগি বিরিয়ানি (kolkata style maggi biryani recipe in Bengali)
- তালের পাটিসাপটা পিঠা (Taler patisapta pitha recipe in Bengali)
- ধনেপাতা পুদিনাপাতার চাটনি (Green Chutney recipe in Bengali)





মন্তব্যগুলি (3)