চিকেন কাঠি কাবাব(chicken kathi kabab recipe in bengali)

#ADD
কাবাব তো অনেকে অনেক রকম ভাবে ই করে থাকেন। আমি আমার মতো করে চিকেন কাঠি কাবাবের রেসিপি শেয়ার করলাম যেটা আমার ছেলের খুবই পছন্দের।
চিকেন কাঠি কাবাব(chicken kathi kabab recipe in bengali)
#ADD
কাবাব তো অনেকে অনেক রকম ভাবে ই করে থাকেন। আমি আমার মতো করে চিকেন কাঠি কাবাবের রেসিপি শেয়ার করলাম যেটা আমার ছেলের খুবই পছন্দের।
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে লেবুর রস মাখিয়ে রাখলাম দশ মিনিট
- 2
এবার একটা বাটিতে ভালো করে ফেটিয়ে নেওয়া টকদই নিয়ে তাতে ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, চাট মসলা, সাদা তেল, কাঁচালঙ্কা বাটা, বেসন ও নুন নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম
- 3
চিকেনের পিস গুলো মশলা তে মাখিয়ে তিরিশ মিনিট মতোন রেখে (যতোটা বেশি সময় রাখা যায়) আগে থেকে মিনিট পাঁচেক জলে ভিজিয়ে রেখে তুলে নেওয়া স্টিকে গেঁথে নিলাম
- 4
এরপর প্যান গরম করে গ্যাসের আঁচ কমিয়ে প্যানে অল্প অল্প করে বাটার দিয়ে চিকেনের স্টিক গুলো দিয়ে গ্যাস কমিয়ে বাড়িয়ে চিকেনের পিস গুলো এপিঠ ওপিঠ করে প্রথমে নরম হয়ে এলে তারপর আঁচ বাড়িয়ে সেঁকা /পোড়া মতোন করে নিয়ে শসা ও পেঁয়াজ সহযোগে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)