শাহী পনীর (Shahi Paneer Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
টমেটো,২-৩ টে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো প্রয়োজন মত জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে ছাকনি দিয়ে ছেকে নিতে হবে
- 2
পনীর টুকরো করে হল্কা ভেজে গরম জলে সামান্য নুন মিশিয়ে পনীর গুলো রেখে দিতে হবে
- 3
এবার করাই তে প্রয়োজন মত তেল গরম করে তেজ পাতা আর সাহি গরম মশলা গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে টমেটো কাজুর পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে
- 4
কষতে কষতে তেল ছাড়তে শুরু হলে একে একে গুঁড়ো মশলা আর একটু কসৌরি মেথি নুন চিনি আর এক টেবিল চামচ জল দিয়ে ভালো করে কষাতে হবে
- 5
২-৩ মিনিট ঢাকা দিয়ে কষিয়ে এবার গ্যাস অফ করে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রেস ক্রীম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কষিয়ে তেল ছাড়লে প্রয়োজন মতো জল দিয়ে গ্রেভি টা ঘনো হয়ে আসলে পনীর এর টুকরো গুলো দিয়ে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করে ওপর দিয়ে কসৌড়ি মেথি গুরো ছড়িয়ে নামিয়ে ওপর দিয়ে ফ্রেশ ক্রীম দিয়ে সার্ভ করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)