মন্ডা মিঠাই(manda mithai recipe in Bengali)

মাত্র চারটি উপকরণ দিয়ে বানানো এই মিষ্টি আমরা অনেকেই মা ঠাকুমার হাতে খেয়েছি। আসুন সহজেই বানিয়ে নেওয়া যাক প্রায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী মিষ্টি।
মন্ডা মিঠাই(manda mithai recipe in Bengali)
মাত্র চারটি উপকরণ দিয়ে বানানো এই মিষ্টি আমরা অনেকেই মা ঠাকুমার হাতে খেয়েছি। আসুন সহজেই বানিয়ে নেওয়া যাক প্রায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী মিষ্টি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
১লিটার দুধ ফুটিয়ে নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে ছানা কেটে নিতে হবে।
- 2
হাল্কা গরম জল দিয়ে ছানা ধুয়ে নিতে হবে যাতে টক ভাব চলে যায়।
- 3
ছানার জল ভালো ভাবে ঝড়িয়ে নিতে হবে যেন একটুও জল না থাকে।
- 4
একটি বড় থালায় ছানা নিয়ে অনেকখন মথে নিতে হবে যাতে ছানা একদম মশ্রিন হয়ে যায় কোন বড় দলা না থাকে।
- 5
এইবার ছানা একটি পাত্রে তুলে নিয়ে তাতে চিনি, এলাচ গুঁড়ো ও বাকি দুধ টুকু দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
চিনি ও ছানার পরিমাণ যেন সমান হয়। - 6
গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে মিশ্রণ দিয়ে ঢিমে আচেঁ সমানে নাড়িয়ে যেতে হবে।
- 7
মিশ্রণ ঘন হয়ে এলে কড়াই নামিয়ে নিতে হবে।
- 8
একটি ভিজে সুতির সাদা কাপড় বিছিয়ে দিতে হবে টেবিলে।
- 9
মিশ্রণ গরম থাকতে থাকতে মন্ডা গড়ে নিতে হবে। হাতে জল লাগিয়ে তাতে একটু মিশ্রণ নিয়ে কাপড়ে সজোরে মারতে হবে।
- 10
মন্ডা হাল্কা গরম থাকতে থাকতে একটা মন্ডার সাথে আর একটা জুড়ে দিতে হবে।
- 11
এইবার মন্ডা তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি