লুচি ছোলার ডাল (luchi cholar daal recipe in bengali)

Sunanda Jash @cook_20738428
#asr
অষ্টমীতে লুচি ছোলার ডাল ছাড়া অসম্ভব।
লুচি ছোলার ডাল (luchi cholar daal recipe in bengali)
#asr
অষ্টমীতে লুচি ছোলার ডাল ছাড়া অসম্ভব।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই ময়দা জল,সাদা তেল,নুনের সাহায্যে মেখে নিতে হবে।ডো বানিয়ে তেল দিয়ে বেলে নিয়ে তেল টা গরম করতে দিতে হবে।একসাথে অনেক গুলো বেলার পর ভেজে নিতে হবে সাদা গোল গোল ফুলকো লুচি।
- 2
এবার কুকারে ছোলার ডাল সেদ্ধ করতে দিতে হবে নুন ও হলুদ ১ চা চামচ করে দিয়ে।পাঁচটা সিটি পরলে নামিয়ে নিতে হবে।
- 3
কড়াইতে অল্প তেলে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা,তেজ পাতা ফোড়ন দিয়ে ডালটা দিতে হবে।
- 4
ফুটে এলে পরিমাণ মত নুন ও চিনি দিয়ে নামিয়ে নিতে হবে।আর নামাবার আগে হিং ছড়িয়ে দিতে হবে।স্বাদ হবে অমৃত।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15528884



মন্তব্যগুলি