পনির টিক্কা (paneer tikka recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পনির কিউব করে কেটে নিতে হবে। এবারে একটি পাত্রে পেঁয়াজ, ক্যাপ্সিকাম, বাটার এবং লেবুর রস বাদ দিয়ে সব কিছুই ভালো করে মাখিয়ে তার মধ্যে পনিরের টুকরো গুলো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 15 মিনিট মত।
- 2
এবারে ক্যাপ্সিকাম ও পেঁয়াজ সমেত ভালো করে ওই ম্যারিনেট করা পনির মাখিয়ে নিতে হবে, তারপরে শিকে করে পর পর ক্যাপ্সিকাম পনির পেঁয়াজ এই ভাবে শিকে সাজিয়ে নিতে হবে।
- 3
এবারে একটা ফ্রাই প্যান গরম করে পরিমাণ মত বাটার ব্রাশ করে সাজানো শিক গুলো দিয়ে লো আঁচে ঢেকে 5 মিনিট রাখতে হবে।
- 4
এবারে শিক গুলো উল্টে দিয়ে আবার একই ভাবে 5 মিনিটের জন্য রাখতে হবে।
- 5
এবারে বাটার ব্রাশ করে আচঁ বাড়িয়ে 1 মিনিট করে দুই দিকে রেখে রান্না করতে হবে একটু পোড়া পোড়া না আসা পর্যন্ত।
- 6
এবারে একটি পাত্রে নামিয়ে নামিয়ে একটা চারকলের টুকরোতে আগুন ধরিয়ে তার উপর থেকে একটু বাটার দিয়ে ঢেকে রাখতে হবে 2-3 মিনিট।
- 7
এবারে উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে পরিবেশন পাত্রে নামিয়ে সস বা ডিপস সহযোগে পরিবেশন করা যাবে "পনির টিক্কা"।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি