দই চিকেন (doi chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন টাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ, ধনে গুঁড়া ও জিরা গুঁড়া, সরসের তেল মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এরপর কড়াইয়ে তেল গরম করে তারমধ্যে চিনি দিয়ে চিনি লাল হয়ে এলে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মসলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে নিতে হবে এবার দই বাদে একে একে সব মশলা গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেন টাকে দিয়ে কষিয়ে নিতে হবে।
- 3
চিকেন টা কষা হয়ে গেলে এবার ফেটিয়ে রাখা দই টা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দই চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15556063




মন্তব্যগুলি