পমফ্রেট মাছের ঝাল (Pomfret maacher jhaal recipe in Bengali)

Srabonti Dutta @cook_13529239
পমফ্রেট মাছের ঝাল (Pomfret maacher jhaal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পমফ্রেট মাছ নুন ও ১/২ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন।
- 2
টমেটো একটু ভাপিয়ে নিন, তারপর কুচোনো ধনেপাতা অর্ধেকটা, ১টি গোটা কাঁচা লঙ্কা ও ভাপানো টমেটো এক সাথে বেটে রাখুন।
- 3
৪ টেবিল চামচ সর্ষের তেল গরম করে পমফ্রেট মাছ গুলি খুব হালকা ভেজে তুলে নিয়ে ওই তেলেই টমেটো-ধনেপাতা-কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিন।
- 4
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বাকি ১/২ চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে আরো কিছুক্ষন কষান, তারপর পরিমান মতো জল ও বাকি গোটা কাঁচা লঙ্কা দিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছ গুলি দিন।
- 5
আবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে রাখুন, মাছ সেদ্ধ হয়ে গেলে ও জল শুকিয়ে গ্রেভি ঘন হয়ে এলে বাকি ১ টেবিল চামচ সর্ষের তেল ও বাকি কুচোনো ধনেপাতা দিয়ে হালকা করে মিশিয়ে নামিয়ে নিন।
- 6
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পমফ্রেট মাছের ঝাল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15557210



মন্তব্যগুলি