চিকেন পাকোড়া (Chicken pakoda recipe in bengali)

Ratna Sarkar @Ratnafoodworld
দারুণ সুস্বাদু এই খাবার, মোটামুটি সবাই খেতে পছন্দ করে কম বেশি।
চিকেন পাকোড়া (Chicken pakoda recipe in bengali)
দারুণ সুস্বাদু এই খাবার, মোটামুটি সবাই খেতে পছন্দ করে কম বেশি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বনলেস চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে পছন্দ মত পিস পিস করে কেটে নিতে হবে।
- 2
এবারে একটি পাত্রে চিকেনের পিস নিয়ে তাতে স্বাদ মত নুন, লেবুর রস, গোলমরিচ গুড়ো, আদা গুড়ো, লঙ্কা গুড়ো, ডিম, ডার্ক সয়া সস দিয়ে মোটামুটি 30 মিনিট থেকে 45 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
- 3
এবারে ম্যারিনেট করা চিকেন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে ময়দার মধ্যে একটু গড়িয়ে নিয়ে 20-30 মিনিট ফ্রীজে রাখতে হবে।
- 4
এবারে কড়াইতে গরম ডুবো তেলে চিকেনের পিস গুলো দিয়ে মিডিয়াম আঁচে সোনালী করে ভেঁজে নিতে হবে। সব পিস ভাঁজা হলে একটি পরিবেশন পাত্রে নামিয়ে সস বা ডিপস বা পুদিনা চটনীর সাথে পরিবেশন করা যাবে গরম গরম টেস্টি টেস্টি "চিকেন পাকোড়া"।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15560465



মন্তব্যগুলি