রসমালাই সন্দেশ(rasmalai sandesh recipe in Bengali)

#dsr দশমী স্পেশাল রান্না
রসমালাই সন্দেশ(rasmalai sandesh recipe in Bengali)
#dsr দশমী স্পেশাল রান্না
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মিক্সিতে ছানা, চিনি, ১.৫ কাপ গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, অর্ধেক কেশর সব দিয়ে পেস্ট করতে হবে।
- 2
এবার একটা বাটিতে ঘি লাগিয়ে ওই মিশনটা দিতে হবে।
- 3
একটা কড়াই তে কিছুটা জল দিয়ে ঢেকে গরম হতে দিতে হবে। গরম হলে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপর বাটিটা ফইল দিয়ে ঢেকে বসাতে হবে। হালকা আঁচে রান্না হবে। প্রায় ১৫-২০ মিনিট পর ঢাকনা খুলে একটা ছুরি দিয়ে দেখতে হবে গায়ে কিছু লাগছে কিনা। ছুরি তে কিছু না লাগল বুঝতে হবে সন্দেশ তৈরি র না হলে আরো ৫ মিনিট সময় দিতে হবে।
- 4
এবার আরেকটি পাত্রে ঘি তরল দুধ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে ফোটাতে হবে। ঘন হয়ে এলে বাকি কেশর ও সামান্য এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে গ্যাস অফ করে দিতে হবে।
- 5
সন্দেশ চৌকো করে কেটে একটা প্লেটে রাখতে হবে। ওপর থেকে মালাই এর মিশ্রণ ও বাদাম পেস্তা কুচি ছড়িয়ে দিতে হবে।
- 6
এর পর ফ্রিজে ৩০ মিনিট সেট হতে দিতে হবে। তার পর পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা রসমালাই সন্দেশ।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)