মসুর ডালের বড়া (masoor daler bora recipe in Bengali)

Ratna Sarkar @Ratnafoodworld
মসুর ডালের বড়া (masoor daler bora recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে 4-6 ঘন্টা ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে।
- 2
এবারে ভেজানো ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।
- 3
এবারে মিক্সারে করে কয়েক সেকেন্ডের জন্য বেটে নিতে হবে, পুরোপুরি মিহি হলে মুচমুচে থাকবে না ঠান্ডা হলে।
- 4
এবারে ডাল বাটা একটি পাত্রে নামিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুড়ো, স্বাদ মত নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 5
এবারে কড়াইতে তেল গরম হলে একে একে সব বড়া গুলো সোনালী রঙের করে ভেঁজে একটি কিচেন টিস্যুর উপরে নামিয়ে নিতে হবে।
- 6
এবারে একটি পরিবেশন পাত্রে নামিয়ে পুদিনা চাটনি বা ডিপস বা সসের সাথে পরিবেশন করা যাবে সুস্বাদু "মুসুর ডালের বড়া"।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15602252



মন্তব্যগুলি