ফ্রাইড রাইস (Fried Rice Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা বড়ো পাত্রে বেশ অনেক টা জল দিয়ে জল গরম হয়ে ফুটে আসলে ১ টেবিল চামচ সাদা তেল আর ১/৪ চামচ নুন দিয়ে মিশিয়ে চাল টা দিয়ে হালকা হাতে নেড়ে হতে দিতে হবে
- 2
কড়াইতে তেল দিয়ে গরম করে গাজর, বিন্সদিয়ে সামান্য নুন দিয়ে ভাজা হয়ে আসলে ক্যাপ্সিকাম কুচি আর কাচা লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে ভেজে তুলে নিতে হবে
- 3
এবার কড়াইতে ১ টেবিল চামচ ঘী গরম করে তাতে তেজপাতা, গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে কাজু কিসমিস দিয়ে গ্যাস কম করে হালকা করে ভেজে তুলে নিতে হবে
- 4
ভাত হয়ে গেলে মাড় ঝরিয়ে একটা পাত্রে নিয়ে তারমধ্যে একে একে ঘী এ ভাজা উপকরণ, সব সব্জি ভাজা, ১/২ চা চামচ ঘী (অপশনাল), রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়া, আর স্বাদ মতো নুন আর চিনি সব কিছু দিয়ে হাল্কা হাতে একটা সাইড দিয়ে ভাতের সাথে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি ফ্রাইড রাইস।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি