কাবলি ছোলা পাপড়ি চাট (Kabli Chola papdi chaat recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
#পাপড়ি :-প্রথমে একটা বাটিতে ময়দা,নুন ও সামান্য তেল দিয়ে মেখে ময়াম দিতে হবে তারপর প্রয়োজন মত একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে (ডো টা একটু শক্ত করে মাখতে হবে)তারপর রুটির মত করে বেলে মধুর কৌটার মুখ দিয়ে ছোট ছোট করে কেটে গরম তেলে কম আচে দুই পিঠ লালচে করে ভেজে তুলে নিতে হবে।
- 2
প্রথমে কাবলি ছোলা গুলি ভালো করে ধুয়ে 1 রাত্র ভিজিয়ে রাখতে হবে তারপর একটু নুন দিয়ে ছোলা ও আলু একসাথে সেদ্ধ করে নিতে হবে। শসা,পেঁয়াজ টমেটো ও কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিতে হবে।
- 3
এবার একটা প্লেটে প্রথমে কিছু সেদ্ধ ছোলা দিতে হবে তারপর সেদ্ধ আলু চটকে দিতে হবে তারপর শসা,পেঁয়াজ,টমেটো ও কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিতে হবে তারপর লেবুর রস,টকদই,মিঠি চাটনি,চাট মসলা,বাকি ছোলার গুলি,ভাজা বাদাম,ভুজিয়া আর পাপড়ি গুলি ভেঙ্গে দিয়ে একসাথে মিক্স করে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- ড্রাই চিলি চিকেন (Dry chilly chicken recipe in bengali)
- অঙ্কুরিত মুগ চাট (Healthy sprout chat recipe in bengali )
- টক ঝাল মিষ্টি ফুচকা (Tak Jhal Mishti Fuchka recipe in Bengali)
- স্পাইসি হংকং চিকেন ফ্রায়েড রাইস (Spicy hong kong chicken fried rice recipe in Bengali)
- আলু কাবলি (aloo kabli recipe in Bengali)





মন্তব্যগুলি