কাঁচাকলার কোপ্তা কারি (kancha kolar kopta curry recipe in bengali)

কাঁচা কলার কোপ্তা কারি একটি অতি উপাদেয় পদ। মাঝে মাঝে এধরনের রান্না করলে, রোজকার একঘেয়েমি কাটে এবং স্বাদ বদল হয়।
কাঁচাকলার কোপ্তা কারি (kancha kolar kopta curry recipe in bengali)
কাঁচা কলার কোপ্তা কারি একটি অতি উপাদেয় পদ। মাঝে মাঝে এধরনের রান্না করলে, রোজকার একঘেয়েমি কাটে এবং স্বাদ বদল হয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাঁচা কলা ও আলু সামান্য নুন, হলুদ দিয়ে সিদ্ধ করে খোসা ছড়িয়ে নিয়ে একটি আলু সিদ্ধ ও একচামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম। এবার মাখা মন্ড থেকে ছোট ছোট গোলা সমান ভাগ করে নিলাম। এবার প্রত্যেকটার মধ্যে কাজুবাদাম ও কিসমিসের টুকরো দিয়ে কোপ্তার আকারে গড়ে নিলাম। গরম তেলে ভেজে তুলে নিলাম। কোপ্তা ভাজা হলে ঐ তেলেই বাকী সিদ্ধ আলুর টুকরো ভেজে নিলাম।
- 2
কড়াইতে বাকী তেলের মধ্যে ঘি দিলাম এক চামচ। এবার এক চিমটি গোটা জিরে ফোড়ন দিয়ে– আদা, টমেটো, শুকনো লঙ্কা, ধনে, বাকী জিরে, গোটা গরম মসলা একসঙ্গে মসৃণ করে বেটে নিয়ে কড়াইয়ে গরম তেলে দিলাম। নুন, হলুদ ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার সিদ্ধ করে ভেজে রাখা আলু ও ভাজা কোপ্তাগুলো দিয়ে ফুটিয়ে নিলাম।
- 3
একটা দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ও এক চামচ ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে। সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (10)