ঠেকুয়া (Thekua recipe in Bengali)
ছট পূজা উপলক্ষে বানানো।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে নারকেল কুড়িয়ে নিয়ে তাতে চিনি মিশিয়ে রেখে দিতে হবে কিছুক্ষন।এর ফলে চিনি পুরোপুরি গোলে যাবে।
- 2
এরপর ওই নারকেল এ ময়দা ও সুজি ও নুন মিশিয়ে নিতে হবে।
- 3
তারপর এলাচ গুঁড়ো ও কাজু কিসমিস কুচি দিয়ে খুব ভালো করে মেখে মন্ড করে নিতে হবে।
- 4
এরপর ওই মাখা ময়দা থেকে ছোটো ছোটো বল করে হাতের সাহায্যে চেপ্টা করে ছুরির সাহায্যে ডিজাইন করে নিতে হবে।
- 5
এরপর কড়াই তে ঘী ও তেল গরম করে তাতে ওই ঠেকুয়া গুলো লাল করে ভেজে তুলে নিলেই রেডি।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15692695







মন্তব্যগুলি