দালিয়ার খিচুড়ি (Daliar Kichuri recipe in bengali)

#DRC2যে কোনো পুজোতেই খিচুড়ি খেতে দারুণ লাগে। চালের খিচুড়ি তো আমরা খেয়েই থাকি, তাই একদম নিরামিষ দালিয়ার খিচুড়ি বানিয়ে ফেললাম–জগদ্ধাত্রী পুজোয়।
দালিয়ার খিচুড়ি (Daliar Kichuri recipe in bengali)
#DRC2যে কোনো পুজোতেই খিচুড়ি খেতে দারুণ লাগে। চালের খিচুড়ি তো আমরা খেয়েই থাকি, তাই একদম নিরামিষ দালিয়ার খিচুড়ি বানিয়ে ফেললাম–জগদ্ধাত্রী পুজোয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
রান্না শুরু করার আধ ঘন্টা আগেই দালিয়া ও মুগ ডাল জলে ধুয়ে পরিমাণ মত জলে ভিজিয়ে রাখতে হবে। সমস্ত সবজি ডুমো করে কেটে নিলাম। আদার টুকরো থেঁতো করে রাখলাম। এবার ফ্রাইপ্যানে তিন চামচ তেল দিয়ে সবজি ভেজে নিলাম। আধ চামচ নুন ও হলুদ দিয়ে। অপর দিকে প্রেসার কুকারে তিন চামচ ঘি দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, থেঁতো করা এলাচ,দারুচিনি, তেজপাতা দিলাম।
- 2
এবার টমেটো, আদা ও নারকেল কুচি দিলাম।নুন, হলুদ, ধনে ও জিরে দিয়ে ভালো করে ভেজে নিলাম। জল ঝরানো দালিয়া ও মুগ ডাল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিলাম। বেশ সুন্দর গন্ধ বের হলে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। চিনি দিয়ে সমস্তটা মিশিয়ে দিলাম।
- 3
এবার জলটা গরম করে প্রেসার কুকারে ঢেলে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ফুল ফ্লেমে দুটো সিটি দিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনা স্বাভাবিকভাবেই খুলে গেলে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। এবার পাঁপড় ভাজার সঙ্গে দালিয়ার খিচুড়ি গরম গরম পরিবেশন করে দিলাম। স্বাদে গন্ধে এতোই উপাদেয় যে মাঝে মধ্যেই খেতে ইচ্ছে হবেই।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (8)