নিরামিষ মুড়িঘন্ট (Muri Ghonto Recipe in Bengali)

Chameli Chatterjee @cook_23071175
নিরামিষ মুড়িঘন্ট (Muri Ghonto Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ফুলকপি টা ছোটো টুকরো করে কেটে নিতে হবে।আলুগুলো ডুমো করে কেটে নিতে হবে।
- 2
কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে, তেজপাতা,গোটা গরমমশলা ফোরন দিয়ে একটু নেড়ে নিয়ে প্রথমে আলু দিয়ে একটু ভেজে নিয়ে ফুলকপি গুলো দিয়ে ভেজে নিতে হবে।এবার ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রাখা আতপ চাল দিতে হবে।একটু নাড়াচাড়া র পর
- 3
আদা,কাঁচা লঙ্কা বাটা টা দিয়ে একটু কষে নিতে হবে।তারপর একে একে হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করে মটরশুঁটি গুলো দিয়ে দু তিন মিনিট নেড়ে জল দিয়ে ঢাকা দিতে হবে।
- 4
ফুলকপি, আলু আর চাল সেদ্ধ হয়ে গেলে ঘি,গরমমশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।তৈরী নিরামিষ মুড়ি ঘন্ট।ভীষন ভালো হয় খেতে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15722078



মন্তব্যগুলি (2)