স্পাইরাল সসেজ পকোড়া (spiral sausage pakoda recipe in bengali)

#স্ন্যাক্স
#baburchihut
সন্ধ্যাবেলা চা এর সঙ্গে মুখরোচক স্ন্যাক্স আইটেম হলে সবার ভালো লাগে । খুব মুখরোচক একটা স্ন্যাক আইটেম এই স্পাইরাল সসেজ । একবার ট্রাই করে দেখতে পারো ।

রান্নার নির্দেশ সমূহ
- 1
সসেজগুলোর মধ্যে ১ টা করে স্যতে স্টিক মাঝ বরাবর ঢুকিয়ে একটা ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ছুরিটা কিছুতেই স্টিক টা কেটে না ফেলে, সাবধানে কাজটা করতে হবে । এবার হালকা হাতে কাটা অংশ ধরে সরিয়ে ফাঁকা করে নিতে হবে ।
- 2
ডো বানানোর জন্য উষ্ণ গরম জলে ইস্ট এবং চিনি মিশিয়ে নেড়ে দিয়ে ৫ মিনিট ঢেকে রাখতে হবে ইস্ট অ্যাক্টিভেট করার জন্য, একটা বাটিতে ময়দা ও নুন নিয়ে ভাল করে মিশিয়ে ইস্ট ভেজানো জল দিয়ে ময়দা মেখে একটা আঁঠালো ডো তৈরি করে নিতে হবে । ঢাকা দিয়ে ২ ঘন্টা অপেক্ষা করতে হবে ডো প্রুফ হওয়ার জন্য ।
- 3
এবার ডো থেকে ছোট ছোট টুকরো নিয়ে হাত দিয়ে সরু লম্বা করে গড়ে নিতে হবে
- 4
এবার এক একটা সসেজ নিয়ে ফাঁকা জায়গায় সরু করে তৈরি করা ডো পেঁচিয়ে দিতে হবে যেমন ছবিতে দেখানো হয়েছে
- 5
ভাজার জন্য তেল গরম করে স্পাইরাল সসেজ পকোড়া ভেজে তুলে নিতে হবে । পছন্দ মত সসের সঙ্গে পরিবেশন করতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)