এগ পাফ / প্যাটিস (egg puff/patties recipe i Bengali)

এগ পাফ / প্যাটিস (egg puff/patties recipe i Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সামান্য নুন র প্রয়োজন মতো ঠান্ডা জল দিয়ে ময়দা টা মেখে নিতে হবে.. মাখাটা খুব নরম হবে না..30 মিনিট এর মতো রেস্ট করতে দিতে হবে
- 2
এখন ডিম টা একটু হার্ড করে সেদ্ধ করে নিতে হবে
- 3
এখন করাই তে সামান্য তরল দিয়ে পিঁয়াজ টমেটো কুচি ভালো করে ভেজে তাতে আদা রসুন এর পেস্ট র সমস্ত শুখনো মশালা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে. এটা প্যাটিস এর ফিলিং এর কাজে লাগবে.
- 4
এবার ময়দা মাখাটা কে সমান ভাগে ভাগ করে নিতে হবে.. একটা একটা ভাগ নিয়ে পাতলা রুটির মতন বেলতে হবে.
- 5
এবার একটা রুটি নিয়ে তার ওপর ডালডা র প্রলেপ লাগিয়ে ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে.. সব জায়গায় যাতে সমান ভাবে লাগে সেটা দেখে নিতে হবে.. এই ভাবে একটা রুটির ওপর আরেকটা রুটি দিয়ে প্যাটিস শিট টা বানাতে হবে
- 6
এবার পুরো টা নিয়ে সমান ভাবে বেলে চৌকো করে সমান মাপে কেটে নিতে হবে
- 7
এবার এক একটা চৌকো ভাগ নিয়ে তাতে প্রথমে পিঁয়াজের ফিলিং টা দিয়ে তার ওপর আগে থেকে সেদ্ধ করা ডিম হাফ করে কেটে বসিয়ে দিতে হবে. এবার প্যাটিস এর আকারে সাইড এর জল দিয়ে মুড়ে বেকিং ট্রে তে পর পর রাখতে হবে
- 8
ওভেন কে 180° প্রি হিট করে নিতে হবে
- 9
প্যাটিস ওপরে ঠান্ডা দুধ ব্রাশ করে আবার 180° তেই 20 থেকে 25 মিনিট বেক করলেই আমাদের এগ প্যাটিস রেডি
- 10
ওভেন থেকে নামিয়ে ওপরে গোলানো মাখন ব্রাশ করে কিছুক্ষন ঠান্ডা করে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (6)