সয়াবিন কষা(soyabin kosha recipe in Bengali)

Nayna Bhadra @cook_23404555
সয়াবিন কষা(soyabin kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম একটু নুন ও জল দিয়ে সোয়াবিন গুলো সেদ্ধ করে জল থেকে ছেকে তুলে রাখতে হবে। এবং অল্প তেলে একটু হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে ।
- 2
এবার একটি বাটিতে সব উপকরণ দিয়ে টকদই ও সামান্য জল দিয়ে ফেটিয়ে একটি মশলা তৈরি করে নিতে হবে। শুধু গরম মশলা গুরো বাদ দিয়ে ।
- 3
এবার করাতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোরন দিয়ে ঐ মশলা ঢেলে দিতে হবে।
- 4
মশলা কষে একদম তেল বেরোতে শুরু করলে ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে কষতে দিতে হবে ।
- 5
কষে একদম মাখামাখা হয়ে গেলে গরম মশলা গুরো ছরিয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু সয়াবিন কষা।ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করুন এই সুস্বাদু রেসিপিটি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15779742




মন্তব্যগুলি