পুঁটি মাছ দিয়ে সিম আলুর তরকারি(Puti mach diye sim alur tarkari)

RAKHI BISWAS @ponka
পুঁটি মাছ দিয়ে সিম আলুর তরকারি(Puti mach diye sim alur tarkari)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সিম মাঝখান থেকে কেটে দুই ভাগ করতে হবে. আলু লম্বালম্বিভাবে টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে. লঙ্কা মাঝখান থেকে চিরে রাখতে হবে.
- 2
কড়াই গরম করে তেল দিয়ে মাছ ভেজে তুলে রাখতে হবে. গোটা জিরা ভেজে তুলে বেটে রাখতে হবে. অল্প তেলের মধ্যে সিম আলু দিয়ে নেড়েচেড়ে এক গ্লাস জল দিয়ে এরমধ্যে লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিতে হবে.
- 3
আলু সিম অল্প সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে রাখতে হবে. কড়াইতে আবার 2 টেবিল চামচ তেল গরম করে রাঁধুনি ফোঁড়ন দিয়ে একটু ফুটে উঠলে মাছের তরকারি ঢেলে দিতে হবে. আর ভেজে রাখা জিরা গুঁড়ো এর মধ্যে দিয়ে 5 মিনিটের মতন রান্না করে একটু ঝোল রেখে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15784097



মন্তব্যগুলি (3)