সব্জী দিয়ে ইলিশ মাছের ঝোল (sabji diye Ilish Macher Jhol Recipe In Bengali)

WEEK6
সব্জী দিয়ে ইলিশ মাছের ঝোল (sabji diye Ilish Macher Jhol Recipe In Bengali)
WEEK6
রান্নার নির্দেশ সমূহ
- 1
ইলিশ মাছ গুলোকে ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ দিয়ে মেখে ১৫ মিনিট রেখে দিন।
- 2
কড়াইতে তেল গরম করে মাছ গুলোর দু পিঠ হালকা ভেজে তুলে রাখুন।এরপর বড়ি গুলোকে হালকা ভেজে তুলে রাখুন।একটি বাটিতে জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো আর অল্প নুন এক টেবিল চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিন।
- 3
এবার কড়াই এর তেলে কালোজিরা আর ২ টি কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিন।ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বেগুন আর আলু দিয়ে হালকা ভেজে নিন।তারপর বাটির মসলা কড়াইতে ঢেলে ভালো করে কষিয়ে নিন।
- 4
মসলা ভালো করে কষে তেল ছাড়তে শুরু করলে প্রয়োজন অনুযায়ী উষ্ণ গরম জল আর নুন অ্যাড করে ১০ মিনিট ঝোল ফুটিয়ে নিন।এবার ফুটন্ত ঝোলে মাছ, বড়ি আর কাঁচা লঙ্কা অ্যাড করে ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করে ঝোল পছন্দের ঘনত্বে চলে এলে গ্যাস বন্ধ করে দিন।
- 5
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু সবজি দিয়ে ইলিশ মাছের ঝোল।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)