কড়াইশুঁটির কচুরি (Karaisutir kachori recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দাতে তেল ও নুন মিশিয়ে অল্প অল্প জল ঢেলে ভাল করে ঠেসে ঠেসে মেখে নিন। ২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
কড়াইশুঁটি ও ২ টি কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিন। - 2
এবার কড়াই এ তেল গরম করে শুকনো লঙ্কা, মৌরি, হিং ফোড়ন দিন। পেস্ট করে রাখা কড়াই শুঁটি দিন। নড়াচারা করে আদাবাটা দিন। কিছুক্ষণ পর হলুদ, স্বাদমত নুন, চিনি, ভাজা জিরে গুঁড়ো দিন। কিছুক্ষণ কষানোর পর তেল ছাড়লে নামিয়ে ঠাণ্ডা করুন।
- 3
এবার কড়াই এ পরিমানমত তেল গরম করুন। অন্যদিকে ময়দা থেকে লেচী কেটে, একটি করে লেচী নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে বাটির আকারের করে কড়াই শুঁটির পুর ভরে, মুখ বন্ধ করে বেলে নিন। মিডিয়াম আঁচে ডুবো তেলে কচুরি ভেজে নিন ।সকাল বিকেল যেকোন সব্জি, সস এর সঙ্গে পরিবেশন করুন মজাদার কড়াই শুঁটির কচুরি।
Keywords
Similar Recipes
More Recipes
- সূর্যমুখী পিঠে suryamukhi pthe recipe in Bengali )
- রোস্টেট চিকেন বিরিয়ানি(Roasted chicken biriyani recipe in bengali)
- গুঁড়ো দুধের পান্তুয়া (Guro dudher pantua recipe in Bengali)
- ডার্ক চকলেট ফ্রুট কেক (dark chocolate fruit cake recipe in bengali)
- কড়াইশুঁটির খাস্তা কচুরি (Karaishutir khasta kachori recipe in Bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15816823




মন্তব্যগুলি (4)