কড়াইশুঁটির কচুরি (koraishutir kochuri recipe in Bengali)

Subhasree Santra @cook22091994
কড়াইশুঁটির কচুরি (koraishutir kochuri recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দার মধ্যে তেল,লবণ,চিনি দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিন। তারপর ঢাকা দিয়ে রাখুন ১৫ মিনিট।
- 2
মটরশুটি,আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিন।তারপর কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে ভাজা হলে লবণ,চিনি, ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিন।
- 3
ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে বাটির আকারে বানিয়ে ওর ভেতর পুর ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিন।এরপর সাবধানে কচুরি গুলো বেলে নিন।
- 4
কড়াইতে তেল গরম হলে কচুরি গুলো দিয়ে একটা একটা করে কচুরি ভেজে নিন। আলুরদম বা পছন্দের যেকোনো তরকারির সঙ্গে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15842107



মন্তব্যগুলি (5)